শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ইরানের হামলায় বিধ্বস্ত মোসাদ সদর দফতর! খবরটি মিথ্যা

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ইরানের বিমান হামলায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে ইরান। এর প্রেক্ষিতে সম্প্রতি, ইরানের হামলায় বিধ্বস্ত মোসাদের সদর দফতরের ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে যা মিথ্যা।

ফ্যাক্টচেক-
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মোসাদের সদর দফতরের ছবি দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভিডিওর স্ত্রিনশটকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিগুলো পর্যালোচনার মাধ্যমে রিউমর স্ক্যানার ছবিগুলোর ডানপাশে নিচের দিকে লাইক এবং কমেন্টের বাটন দেখতে পায়। উক্ত প্যার্টানে সাধারণত কোনো রিল বা শর্টস ভিডিওতেই বাটনগুলো থাকে। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, ছবিগুলো কোনো একটি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তৈরি করা হয়েছে।

পরবর্তীতে আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে perry_936m ইউজারনেমের একটি টিকটক অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ১৮ সেকেন্ডের ভিডিওটির ১৬ সেকেন্ড থেকে দেখতে পাওয়া মোসাদ লেখা বিধ্বস্ত একটি ভবনের ফুটেজের সাথে আলোচিত ছবির মিল রয়েছে। অর্থাৎ, এমন একটি ভিডিও থেকেই আলোচিত স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছে। এছাড়াও ভিডিওটির নিচে AI-generated media শীর্ষক লেভেল দেখতে পাওয়া যায়। যা থেকে প্রতীয়মান হয় যে, ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

পরবর্তীতে ভিডিওটির বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্যে Cantilux.com নামক এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দ্বারা তৈরি ছবি ও ভিডিও শনাক্তকরণ ওয়েবসাইটে যাচাই করা হলে ৯৮% এআই দ্বারা তৈরি বলে মত দিয়েছে।

অতএব, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওর স্ক্রিনশটকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় বিধ্বস্ত মোসাদের সদর দফতরের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.