রাজধানীর শ্যামপুরের দয়াগঞ্জ এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ থানা বিএনপির কার্যকরী সদস্য শুক্কুর আলীসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১০ জুন) রাতে কয়েক ঘণ্টা সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, অভিযানে ১০ কেজি গাঁজা, ৩ হাজার পিস ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র, ৮টি মোবাইল ও ৬০ হাজার নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দ মাদকসহ গ্রেপ্তারদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।








