সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

‘প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা’

প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর হোটেল সারিনায় অন্তর্বর্তী সরকারের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বিষয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজস্ব আয়ের সাথে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা করা হয়নি। সেইসাথে, বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল উল্লেখ করে বলেন, এই সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে।

এর আগে, দুপুরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এই অনুমোদন দেয়া হয়।

পরে, বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট নিয়ে কথা বলা শুরু করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, এবারের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। প্রতিবারের মতো এবারের বাজেটেও অনেক পণ্যের দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে- মুঠোফোন, ওয়াশিং মেশিন, সিগারেট, অনলাইন কেনাকাটা, ব্লেন্ডার, প্লাস্টিকের তৈজসপত্র, এলপিজি সিলিন্ডার, রড, সাবান-শ্যাম্পু, বিদেশি চকলেট, লিপস্টিকসহ আরও অনেক পণ্য।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.