রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

দুর্নীতি-অপশাসন শুধু দেখিনি, তার অংশও ছিলাম: বাঁধন

আওয়ামী লীগ সরকারের অনেকের সঙ্গে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ভালো সম্পর্ক ছিল। এমনকি দলটির নির্বাচনী প্রচারণাও দেখা গেছে তাকে। ফলে তাদের কার্যক্রম খুব কাছে থেকে দেখেছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী। তাই জাতীয় নির্বাচনে অতীতের মতো রাজনৈতিক প্রকৌশল বা কারসাজি না করার আহ্বান জানিয়েছেন বাঁধন।

আজ সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন ঘিরে যে দুর্নীতি ও অপশাসন চালানো হয়েছে, আমি তা শুধু দেখিনি, বরং তার অংশও ছিলাম।”

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সরাসরি যুক্ত থাকা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খুব কাছাকাছি থাকায় তিনি নিজ চোখে দেখেছেন কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কীভাবে প্রশাসনিক কাঠামো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল।

তিনি বলেন, ‘শাসক দল তখন প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, যা ছিল চরম অনৈতিক এবং অন্যায়। এতে জনআস্থার ভাঙন দেখা দিয়েছে, গণতন্ত্র দুর্বল হয়েছে এবং আমাদের ভবিষ্যতের উপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়েছে।’

অতীত থেকে শিক্ষা নিয়ে এবার তিনি ভিন্ন কিছু প্রত্যাশা করছেন। তার ভাষায়, ‘এইবার সরকার যদি নিরপেক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্ববোধের ভিত্তিতে পথ বেছে নেয়, তাহলে তা হবে একটি প্রকৃত পরিবর্তনের সূচনা। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুধু একটি দাবি নয়, এটি এই সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে শক্তিশালী ও অর্থবহ উপহার হতে পারে।”

তিনি আরও বলেন, ‘আমরা স্বচ্ছতা চাই। আমরা জবাবদিহিতা চাই। আমরা এমন একটি ভবিষ্যৎ চাই, যা সত্যের ভিত্তিতে গঠিত হবে, প্রভাব ও কারসাজির মাধ্যমে নয়।’

ঈদে মুক্তির মিছিলে রয়েছে আজমেরী হক বাঁধনের অভিনীত সিনেমা ‘এশা মার্ডার’। সানি সানোয়ারের পরিচালনায় এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এত বছরের ক্যারিয়ারে কখনও পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেননি তিনি।

এ সিনেমায় তিনি ছাড়াও অভিনয় করেছেন, পূজা এগনেস ক্রুজ, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ এবং স্পেশাল এপিয়ারেন্স দিয়েছেন মিশা শওদাগর ও সুমিত সেন গুপ্ত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.