শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

‘বিএনপিপন্থী উপদেষ্টাদের পদত্যাগ করাতে বাধ্য হবো’

বিএনপির সমর্থনে কাজ করা উপদেষ্টাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। তিনি বলেছেন, যারা উপদেষ্টা পরিচয়ে বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছেন তাদের পদত্যাগ করাতে আমরা বাধ্য হবো।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবি জানিয়ে মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

নাসির পাটোয়ারী বলেন, এ বিতর্কিত নির্বাচন কমিশন তড়িঘড়ি করে গঠন করা হয়েছে। যারা গণতান্ত্রিক কাঠামোকে উপেক্ষা করে কাজ করছে। কমিশনের সব সদস্যকে অপসারণ করতে হবে। তাদের না সরানো হলে বিক্ষোভ আরও জোরালো হবে।

তিনি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ আনেন।

নাসির পাটোয়ারীর বলেন, তারা বিএনপির হয়ে কাজ করছেন। উপদেষ্টা প্যানেলকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। যা দেশের অর্থনীতি, আইন ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর ওপর আঘাত হানছে।

তিনি আরও বলেন, সালেহউদ্দিন আহমেদ ভারতের দালাল। তিনি ভারতের প্রেসক্রিপশনে দেশের অর্থনীতি পরিচালনার চেষ্টা করছেন। যা জাতীয় স্বার্থের পরিপন্থী।

আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি বলেন, তিনি জনগণের রক্ত দিয়ে রচিত ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে টালবাহানা করছেন। যদি সেটি প্রকাশ না করেন, তাহলে দেশের মাটিতে টিকতে পারবেন না।

পাটোয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিপন্থিদের উপদেষ্টা প্যানেল থেকে সরিয়ে দিন। আমরা রাজপথে দেখে নেব। এ দেশে মুজিবীয় সংবিধান চলবে না। জনগণ সেটা মানে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.