মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

বন্য হাতীর পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ ২০ মে মঙ্গলবার উপজেলার কাংশা ইউনিয়নের গজনী দরবেশতলায় বন্য হাতীর পায়ে পিষ্ট হয়ে আকাশ (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ সে-সময়  বাড়ির বাইরে ছিল। পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একটি বন্য হাতি লোকালয়ে চলে আসে এবং হঠাৎ আকাশকে আক্রমণ করে। ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয় লোকজনে তাকে জুরুরি ঝিনাইগাতী সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু বলে জানান ।

এ বিষয়ে কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান আমরা তার পরিবারের যতটুকু সম্ভব সহযোগিতা করব।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসরাফুল ইসলাম রাসেল বলেন উপজেলা প্রশাসনের পক্ষথেকে পরিবার কে আর্থিক সহযোগিতা করবো। বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বলেন বন বিভাগ থেকে আইনগতভাবে আর্থিক সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.