সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

হামাসকে দেয়া কথা রাখলো না যুক্তরাষ্ট্র!

হামাসকে দেয়া কথা রাখলো না যুক্তরাষ্ট্র। মার্কিন জিম্মি আলেক্সান্ডারের মুক্তির বিনিময়ে গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ মিলবে, আর তা দু’দিনের মধ্যেই। হামাসকে ব্যক্তিগতভাবে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ।

তবে আলেক্সান্ডার ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরও বাস্তবায়ন হয়নি অঙ্গীকার। এমন দাবি ফিলিস্তিনি সংগঠনটির শীর্ষ নেতা বাসেম নাইমের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধোকা দেয়ার অভিযোগ করেন তিনি।

হামাসের কাছে জিম্মি সবশেষ মার্কিনী আলেক্সান্ডারের মুক্তির জন্য বেশ কিছুদিন ধরেই চলছিল দরকষাকষি। অবশেষে গত সোমবার মুক্তি দেয়া হয় ওই তরুণকে।

মার্কিন গণমাধ্যম ড্রপ সাইটকে দেয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম অভিযোগ করেন,আলেক্সান্ডারের মুক্তির জন্য ধোকার আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্র।

বলা হয়েছিল, বিষয়টি নিশ্চিতে ইসরায়েলকে বাধ্য করবে ওয়াশিংটন। এছাড়াও উইটকফ আশ্বাস দেন, আলেক্সান্ডারের মুক্তির পরই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাবেন ট্রাম্প। উদ্যোগ নেবেন স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার জন্য। তবে এক সপ্তাহ পরও এসব প্রতিশ্রুতি নিয়ে টু শব্দটি করছে না মার্কিন প্রশাসন।

বাসেম নাইম বলেন, চুক্তিটি ছিল, আলেক্সান্ডারকে মুক্তি দিলে, ইসরায়েলকে দু’দিনের মধ্যে সীমান্ত খুলতে বাধ্য করবেন ডোনাল্ড ট্রাম্প। এবং গাজায় ত্রাণ প্রবেশ করবে। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনার ব্যবস্থাও করবেন। কিন্তু তিনি এগুলোর কিছুই করেননি। তারা কেবল চুক্তি লঙ্ঘনই নয়, এটি ডাস্টবিনে নিক্ষেপ করেছেন।

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি ইস্যুতে চুক্তির লক্ষ্যে দেড় বছর ধরেই নানা চেষ্টা তদবির চলছে। বারবারই সে প্রচেষ্টায় পানি ঢেলেছে ইসরায়েল। বহু প্রতীক্ষা আর প্রাণহানির পর গত জানুয়ারিতে যুদ্ধবিরতি হলেও, ১৮ মার্চ চুক্তি লঙ্ঘন করে আবার গাজায় তাণ্ডব শুরু করে নেতানিয়াহু বাহিনী।

এমন পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারে আবারও পরোক্ষ আলোচনা শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে। যদিও অঙ্গীকার ভঙ্গের জেরে ওয়াশিংটনের ওপর হামাসের অনাস্থার বিষয়টি স্পষ্ট।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.