শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ক্যাম্পাসে এসে আটক হলেন ছাত্রলীগ নেত্রী ইসরাত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (০৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে এলে তাকে আটক করে থানায় খবর দেয়া হয়। পরে নগরীর চকবাজার থানা পুলিশের একটি দল এসে ওই ছাত্রীকে হেফাজতে নিয়েছে।

ইসরাত জাহান ওই কলেজের ছাত্রলীগ কমিটির সদস্য। চকবাজার থানার ওসি জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান কাকন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র রাজনীতি বিরোধী উসকানি দিচ্ছিল বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

ওসি জাহিদুল জানান– ‘মহসিন কলেজ থেকে ইসরাত জাহান কাকন নামে এক ছাত্রীকে আটক করা হয়েছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে ওই ছাত্রীকে হেফাজতে নেয় পুলিশ। ওই ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে শিক্ষার্থীদের অভিযোগ।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.