শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনের লেলিহান শিখায়। এক সপ্তাহ আগে, দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে।

শুষ্ক-উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা। যা ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতি পর্যন্ত ওঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তাই দাবানলের ব্যাপকতা বাড়ছে। প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। বন্ধ হয়ে গেছে তেলআবিব-জেরুজালেম প্রধান সড়ক।

দেড় শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি। সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনটি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে ইতালি ও ক্রোয়েশিয়া। সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গাভির বলেন, দেড়শ’ ফায়ার ফাইটিং টিমের সাথে উত্তর থেকে স্ট্যান্ডবাই গ্রুপকেও আনার সিদ্ধান্ত নিয়েছি। ফায়ার ফাইটাররা কাজ করছেন। তবে তীব্র বাতাস বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে সুপার হারকিউলিস বিমানের ব্যবস্থা করতে বলেছি। সেগুলো যেকোনো আবহাওয়ায় কাজ করতে পারে।

ইসরায়েলের মেমোরিয়াল ডে’র নানা আয়োজন বাতিল করা হয়েছে দাবানলের কারণে। খালি করে ফেলা হয়েছে আশপাশের ১০টি লোকালয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.