বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

খুলনায় ঝটিকা মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা

খুলনা শহরের জিরোপয়েন্টে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

আজ রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে তারা এই মিছিল করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। আজ সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিও এবং ছবি থেকে দেখা যায়, একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে।

এ সমশের স্লোগানগুলো ছিল

‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ ইত্যাদি ইত্যাদি ।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের কেউ কথা বলতে রাজি হননি।

তবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতা–কর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।’

জিরো পয়েন্ট এলাকার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
‘যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে’
‘আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন’
কৃষকদের ১২ হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ
ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি
নেপালের জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.