শেরপুর জেলার নকলায় অটো টেম্পু ও অটো রিক্সা (সিএনজি) স্ট্যান্ড পরিচালনার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মো. আকরাম হোসেন সভাপতি ও মো. রুবেল সরকারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
সম্প্রতি শেরপুর জেলা কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এই উপ-কমিটির অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম জুন, কার্যকরি সভাপতি মো. মাসুদুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন।
এই উপ-কমিটির উপদেষ্টা পরিষদের সমদস্যরা হলেন, নকলা পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মো. শফিউল আলম পলাশ, পৌর যুবদলের আহবায়ক মো. মশিউর রহমান লোটাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাসেল সরকার, পৌর শ্রমিক দলের সাবেক আহবায়ক মো. হিরা মিয়া।
কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কার্যকরী সভাপতি মো. নাজমুল হক নওফেল, সহ-সভাপতি মো. লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নূর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. লিটন শেখ, সাংগঠনিক সম্পাদক মো. মফিদুল হক পলাশ, কোষাধক্ষ মো. হামিদুল হক, দপ্তর সম্পাদক মো. জাকারিয়া জীকী, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ক্রীড়া সম্পাদক মো. আজাদ, কার্যকরী সদস্য মো. নবিজুল হক ও মো. হাফিজুল ইসলাম।








