শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শুল্ক স্থগিতের কোনো পরিকল্পনা আমাদের নেই : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের ওপর নতুন বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশাল আলোচনা সৃষ্টি করেছেন। ইতোমধ্যে এই পদক্ষেপের প্রভাব বিশ্ব অর্থনীতিতে দৃশ্যমান হতে শুরু করেছে।

গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন সব দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এর মধ্যে মৌলিক বা বেসলাইন ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুরসহ ১২টি দেশের ওপর, বাকি দেশগুলোর ওপর আরোপিত শুল্ক ১০ শতাংশের বেশি। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের ওপর— ৪৬ শতাংশ। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ধার্য করা হয়েছে ৩৭ শতাংশ শুল্ক।

৫ এপ্রিল থেকে বেসলাইন শুল্ক সংগ্রহ শুরু হয়েছে। যেসব দেশের ওপর ১০ শতাংশের বেশি শুল্ক ধার্য করা হয়েছে, তা সংগ্রহ শুরু হবে ৯ এপ্রিল থেকে।

অনেক দেশ এর মধ্যেই বর্ধিত শুল্ক প্রত্যাহার বা স্থগিতের অনুরোধ জানিয়ে বিভিন্ন কূটনৈতিক পন্থায় যোগাযোগ করছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে; প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা স্বীকারও করেছেন, তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন—এ ইস্যুতে তিনি অনমনীয়।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে শুল্ক স্থগিত করবেন কি না— এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমরা এমন কিছু ভাবছি না। আপাতত (শুল্ক স্থগিতের) কোনো পরিকল্পনা আমাদের নেই।”

“এমন অনেক, অনেক দেশ আছে যারা আমাদের সাথে বাণিজ্য চুক্তির জন্য আলোচনা করতে আসছে এবং তারা ন্যায্য চুক্তি করবে, এবং কিছু ক্ষেত্রে, তারা প্রচুর শুল্ক দেবে। আমরা ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক চাই।”

গতকাল সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। মঙ্গলবার সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেই বৈঠকের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “গতকাল আমি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। আমি তাকে মাত্র একটি কথা বলেছি যে মার্কিন পণ্যের জন্য জাপানকে উন্মুক্ত করতে হবে আপনাদের। কারণ বর্তমানে জাপানে যুক্তরাষ্ট্রের গাড়ি রপ্তানির হার শূণ্যের কাছাকাছি অথচ যুক্তরাষ্ট্রে প্রতি বছর লাখ লাখ গাড়ি রপ্তানি করে জাপান।”

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ইলন মাস্ককে ভিলেন অ্যাখ্যা দিয়েছে চীন
প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.