মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শুভ জন্মদিন রাশমিকা মান্দানা

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা আজ ২৮ পেরিয়ে পা রাখলেন ২৯ বছরে । অল্প সময়েই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউড সবখানেই নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী।

জন্মদিন উপলক্ষে আগেই ওমানের সালালাহ শহরে ছুটি কাটাতে গিয়েছেন রাশমিকা, সেখান থেকেই শেয়ার করেছেন কিছু আনন্দময় মুহূর্তের ছবি।

৪ এপ্রিল প্রকাশিত সেই ছবিগুলোর ক্যাপশনে রাশমিকা লিখেছেন, “ভালো খাবার, প্রায় ফেটে যাবে এমন খুশি পেট। কিন্তু রেগে আছে আমার ট্রেইনার জুনাইদ শেখ ও সাগর। আমি এটা কোথাও পড়েছিলাম। সালালাহ – সূর্য, বালু আর হাসির দেশ। কত সুন্দর শোনায় না!”

ছবিতে তাকে বেশ আনন্দিত ও প্রাণবন্ত দেখা গেছে। এক ঝলকে যেন ধরা দিয়েছে তার জন্মদিনের ঠিক আগের মুহূর্তগুলো। তবে এই পোস্টের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। মন্তব্য ঘরে ভেসে উঠছে একটাই প্রশ্ন, বিজয় দেবেরাকোন্ডা কোথায়?

কিছুদিন আগেই আলাদা দিনে এয়ারপোর্টে দেখা গিয়েছিল রাশমিকা ও বিজয়কে। দুজনই আলাদা ফ্লাইটে রওনা দেন। কিন্তু ভক্তরা মনে করছেন, তারা একসঙ্গেই রাশমিকার জন্মদিন উদযাপন করতে গেছেন সালালাহতে। যদিও এখনও তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি দুজনের কেউই, তবে একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে। অভিনয়জীবনের দিক থেকে রাশমিকা বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন।

সবশেষ রাশমিকাকে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায় দেখা যায়। সিনেমাটি মুক্তি পেয়েছে চলতি বছরের ৩০ মার্চ। ইতোমধ্যে ‘কুবেরা’ নামের একটি সিনেমায় কাজ করতে চলেছেন এই সুন্দরী।

এই সামাজিক থ্রিলারে তিনি অভিনয় করবেন ধানুষ ও নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে। সিনেমাটি পরিচালনা করছেন শেখর কাম্মুলা। চলতি বছরের ২০ জুন এই ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.