পরিবেশের সাথে খাপ খাইয়ে চলটা এখন জটিল। আমাদের চারপাশে টক্সিক মানুষের উপস্থিতি অস্বাভাবিক কিছু নয়। এ ধরনের মানুষদের আচরণ, কথাবার্তা ও মনোভাব তাদের বিষাক্ত চরিত্রের পরিচয় দেয়। তারা জীবনসঙ্গী, বন্ধু কিংবা সহকর্মী যেই হোক না কেন, তাদের প্রভাব ব্যক্তিগত জীবনে গভীর ছাপ ফেলে। এরা আপনার ভালো হলে সেটা সহ্য করতে পারে না। শুধু তা-ই নয়, আপনার সঙ্গে সারাক্ষণ নেগেটিভ আলোচনা করতে থাকে।
এই ধরনের মানুষের সঙ্গে কখনোই যোগাযোগ রাখা উচিত নয়। কিন্তু অনেক সময় না চাইতেও সম্পর্ক রাখতে হয়। সে ক্ষেত্রে এই ধরনের টক্সিক মানুষের সঙ্গে কীভাবে মেলামেশা করবেন?
বুঝেশুনে কথা বলুন :
সম্পর্ক পুরোপুরি ভেঙে দিতে পারবেন না। কিন্তু কথা বলা, মেলামেশা কমিয়ে দিতে পারেন। গভীর বন্ধুত্ব রাখার দরকার নেই। যতটা প্রয়োজন, কিংবা যে টুকু সম্পর্ক না রাখলেই নয়, অতটাই যোগাযোগ রাখুন। নিজের ব্যক্তিগত তথ্য, কথা শেয়ার করবেন না।
শান্ত থাকুন :
টক্সিক মানুষদের সঙ্গে ঝগড়া-ঝামেলায় জড়াবেন না। শান্ত থাকার চেষ্টা করুন। এই ধরনের মানুষের সঙ্গে ঝগড়া-ঝামেলায় জড়িয়ে পড়লে আপনারই সমস্যা বাড়বে। এর চেয়ে এদের এড়িয়ে চলাই ভালো। আর সেটা যতটা সম্ভব শান্ত ভাবে করার চেষ্টা করুন।
পজিটিভ থাকুন :
মানুষ আপনার পিছনে কী কথা বলল, সে সব নিয়ে বেশি মাথা ঘামাবেন না। বরং, জীবনে পজিটিভ থাকার চেষ্টা করুন। পজিটিভ মানুষের চারপাশে থাকার চেষ্টা করুন। আপনার চারপাশে যদি ইতিবাচক আলোচনা হয়, দেখবেন আপনি নিজে থেকেই টক্সিক মানুষের থেকে দূরে চলে গিয়েছেন। তা ছাড়া টক্সিক মানুষের সঙ্গে কোনও ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখবেন না। এতে আপনার সমস্যা বাড়বে। বরং, এই ধরনের মানুষের সঙ্গে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন।








