সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩, ২৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চীনা ব্যবসায়ীদের নতুন বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা

নতুন বাংলাদেশে শুধু ব্যবসার জন্য নয় পরিবর্তনের অংশ হতে চীনা ব্যবসায়ীদের নতুন বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের বাংলাদেশ দুতাবাস আয়োজিত চীনের ব্যবসায়িদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাত্র ৮ মাস আগেই বাংলাদেশে একটা বড় ধরনের রূপান্তর ঘটেছে। ভয়ংকর সব বিষয় থেকে বাংলাদেশের উত্তরণ ঘটেছে। তরুণদের কারণে পরিপূর্ণ একটি দেশ হিসেবে দাঁড়িয়েছে। তরুণরা নতুন বাংলাদেশ তৈরির কথা বলছে। শুধু ব্যবসার জন্য না, পরিবর্তনের অংশ হতে আপনাদের এই নতুন বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ১৯৭১ সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা যখন স্বাধীন হয়েছি, তখন থেকে আমরা কৃষি প্রধান জাতি। অত্যন্ত অল্প পরিসরে পোশাক উৎপাদন থেকে শুরু হয় আমাদের তৈরি পোশাক শিল্প। কারণ হংকংয়ের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করেছিল। আজকে চীনের পর বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক প্রস্তুতকারী দেশ। বাংলাদেশের তৈরি পোশাক খাত দাঁড়িয়েছে নারীদের অংশগ্রহণে। তৈরি পোশাক শিল্পের ৮০ শতাংশ শ্রমিক নারী।

তিনি বলেন, বাংলাদেশ খুব চমৎকার একটি লোকেশনে অবস্থিত। বাংলাদেশের সঙ্গে বঙ্গোপসাগর আছে, যা কিনা বিশ্বের সঙ্গে একটা বড় সংযোগ স্থাপন করেছে। সুতরাং শুধু বাংলাদেশের নিজের জন্য না অন্যদের জন্য এটি হচ্ছে একটি পথ।

ড. ইউনূস বলেন, আপনারা এই সুযোগ গ্রহণ করতে পারেন, এ অঞ্চলে ব্যবসা করে। ব্যবসায়ীরা আসুক, তাদের কারখানা স্থাপন করুক, পুরো অঞ্চলে এমনকি বিশ্বে সরবরাহ করুন। যাতে আমরা এখানে একটি প্রডাকশন হাব করতে পারি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.