সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রবিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : ইসি

নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল রোববার (২ মার্চ) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। একই দিনে জাতীয় ভোটার দিবসও উদযাপন করা হবে।

তবে ২০২৪ সালে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার নানা আয়োজনের মধ্য দিয়ে ভোটার দিবস পালনের কথা জানিয়েছে।

দিবসকে কেন্দ্র করে নাগরিকদের ভোটার হতে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন প্রচার কার্যক্রমও হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারাও এবার অন্তর্ভুক্ত হচ্ছেন।

নির্বাচন কমিশন বলছে, হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক। এদিকে মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর হালনাগাদ শেষে ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সে অনুযায়ী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ শুরু হয়েছে তাতে এই তালিকার খসড়া প্রকাশ হওয়ার কথা ২০২৬ সালের জানুয়ারিতে। সে ক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে ২০২৪ সালের তালিকা যা মার্চের দুই তারিখ প্রকাশ হবে তা নিয়েই ভোট করতে হবে কমিশনকে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। তবে কোন তারিখ পর্যন্ত সময় দেওয়া হবে নতুন ভোটারদের তা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিব আরো জানান, ৩০ জুনের মধ্যে নতুন তালিকা প্রস্তুত করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.