খুলনার দিঘলিয়ার নগরঘাট এলাকায় শেখ হাসিনার পৈত্রিক সম্পত্তিতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় তারা এই লুটপাট চালায়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।
এসময় তারা ‘আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, জ্বালো-জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দেয়।








