বাংলাদেশের স্বার্থ অক্ষুন্ন্ রেখে ভারতের অরুণাচল প্রদেশের সিয়ান নদী ও চীনের তিব্বত সীমান্তে আন্তর্জাতিক নদীতে বাঁধ নির্মাণের আহ্বান জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের ৫৫তম সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, এ বিষয়ে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে। এই প্রকল্পের কারণে নিচু অঞ্চলের ক্ষতি হবে না বলে জানিয়েছে চীন।
ভারত সিয়াং নদীর উপর বাঁধ নির্মাণের বিষয়ে তিনি বলেন, তাদের কাছে তথ্য চাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।








