খাবার থেকে ফরমালিন অপসারণের বিভিন্ন তরল মিশ্রণ বাজারে কিনতে পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ক্লিনাভা। কিন্তু এই ধরনের প্রোডাক্ট বাজারে পাওয়া গেলেও তা কিনে ফরমালিন অপসারণ কেউ করতে চায়না। কেননা দরিদ্র ও মধ্যবিত্তদের তা সাধ্যে কুলায় না।
তাই ঘরে থাকা কিছু জিনিস দিয়ে যাতে আপনি খাবারের ফরমালিন অপসারণ করতে পারেন তার তথ্য দিচ্ছি।
গবেষণায় দেখা গেছে ভিনেগার অথবা লেবু পানি দিয়ে খাবারের ফরমালিন অনেকটাই দূর করা সম্ভব। ৫ লিটার পানিতে এক কাপ লেবুর রস বা ভিনেগার মেশানোর পর সেই পানিতে ফলমূল বা শাকসবজি ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এতে করে শতকরা ১০০ ভাগই খাবারের ফরমালিন দূর হয় বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন।
যদি লেবু বা ভিনেগার দিয়ে খাবারের ফরমালিন দূর করা সম্ভব না হয় তবে এক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন লবণকে। ৫ লিটার পানিতে ১ টেবিল চামচ লবণের মিশ্রণে শাক সবজি ও ফলমূলের ফরমালিন দূর হবে শতকরা ৬১ ভাগ।
মাছ ও মাংসের ফরমালিন দূর করতে এইসব মিশ্রণের যেকোনো একটিতে ডুবিয়ে রাখুন টানা এক ঘন্টা। খাবারের শতকরা ৯০ ভাগ ফরমালিনই এই পদ্ধতি অপসারণ করতে আপনি সক্ষম হবেন আশা করি।








