মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থি তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশবিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বিএনপি-জামায়াতসহ যত রাজনৈতিক দল, ছাত্র ‎সংগঠন, শ্রমিক, নারী, আলেম-ওলামা আছেন—যারা বাংলাদেশপন্থি, ‎তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আগামীর শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের ‎জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি ‎শাসন ব্যবস্থা ‎কায়েম করবেন।

তিনি বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম-খুন-ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি।

উপদেষ্টা বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মজিবুব রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশে সব গণতন্ত্র হত্যার অপচেষ্টা করেছিলেন। সেই বাকশাল দৈনিক পত্রিকাগুলো নিষিদ্ধ করেছিল। মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল। শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করার পর কয়েক হাজার বিরোধীদলীয় নেতৃবৃন্দকে গুম করেছেন। ওই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই স্টাইলে মানুষকে গুম-খুন করেছিলেন। তাই আমরা শেখ হাসিনা-শেখ মুজিবের শাসন আর বাংলাদেশে চাই না। আওয়ামী লীগের ফ্যাসিবাদী নেতৃত্ব আর চাই না। আমরা চাই দেশটা বাংলাদেশপন্থিদের হাতে থাকবে। বাংলাদেশে আর ফ্যাসিবাদীদের স্থান হবে না। আমরা চাই বিএনপি-জামায়াতসহ আলেম-ওলামা যারা বাংলাদেশপন্থি দেশের জন্য কাজ করবে।

মাহফুজ আলম বলেন, হাসিনার দীর্ঘ স্বৈরাচারী আমলে বাচ্চাদেরকে গুম করা হয়েছে। মা-বোনদেরকে ধর্ষণ করা হয়েছে। হাজারো জনগণকে পঙ্গু করা হয়েছে। আমরা সব রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, ছাত্র সংগঠন, আলেম মওলানা সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তার শাসনামলে প্রতিষ্ঠানগুলোকে কবজা করে মানুষের ওপরে গণহত্যা চালিয়েছে। তার বিচার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, চাঁদপুর নাগরিক কমিটির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.