মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

থাইল্যান্ড ভ্রমণে ই-ভিসায় জটিলতা

বাংলাদেশি নাগরিকদের সহজে ও ঝামেলামুক্ত ভিসা প্রদানের জন্য থাই দূতাবাস চালু করেছে ই-ভিসা পদ্ধতি। তবে প্রতিদিনই হাজারো ভ্রমণপ্রত্যাশী এই প্রক্রিয়ায় ভিসা পেতে সমস্যায় পড়ছেন। অভিযোগ উঠেছে, অনলাইনে আবেদন করার পর অনেকেই ভিসা ফি জমা দিতে পারছেন না।

সম্প্রতি থাইল্যান্ডে বাংলাদেশী পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চিকিৎসা এবং পর্যটন—এই দুই উদ্দেশ্যেই বিপুলসংখ্যক বাংলাদেশী দেশটিতে যাচ্ছেন। এ চাহিদার কারণেই গত ১৯ ডিসেম্বর থেকে সরকারি পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা কার্যক্রম চালু করে থাই দূতাবাস। পরবর্তীতে, ২ জানুয়ারি থেকে সাধারণ পাসপোর্টধারীদের জন্যও এই সুবিধা চালু করা হয়। দূতাবাস জানায়, অনলাইনে মাত্র ছয় ধাপে আবেদন করে ১০ দিনের মধ্যেই ভিসা পাওয়া যাবে।

তবে ই-ভিসা প্রক্রিয়ার প্রধান সমস্যা দেখা দিয়েছে পেমেন্ট পর্বে। থাই কর্তৃপক্ষ প্রতিদিন সর্বোচ্চ ৪০০ ভিসা আবেদন গ্রহণের কোটা নির্ধারণ করেছে। তদুপরি, শ্রীলঙ্কার কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি-কে পেমেন্ট গেটওয়ে হিসেবে নির্ধারণ করে মাত্র তিন ঘণ্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছে। ফলে অনেক আবেদনকারী ফরম পূরণ করেও পেমেন্ট করতে ব্যর্থ হচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, এর আগে বাংলাদেশীরা অনুমোদিত কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে স্টিকার ভিসা পেতেন, যেখানে প্রতিদিন গড়ে ৮০০ ভিসা ইস্যু করা হতো। তবে অনলাইনে প্রতিদিনের কোটা মাত্র ৪০০। বিপরীতে, দৈনিক ১৭-১৮ হাজার আবেদন জমা পড়ছে।

থাই ই-ভিসা প্রক্রিয়ার ভোগান্তির বিষয়ে অবগত পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ভিসা পেতে আগ্রহী পর্যটকদের সংখ্যা বেড়েছে, ফলে আবেদন জমার পরিমাণও বেড়েছে। এই অতিরিক্ত চাপ এবং পেমেন্ট সমস্যাসহ বিভিন্ন বিষয়ে থাই দূতাবাসকে অবহিত করা হয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.