মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘আমরা যদি ভুল করি তাহলে জনগণ আবার দেখিয়ে দেবে’

জনগণ সঙ্গে না থাকলে কী হয় তা ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সামনের জাতীয় নির্বাচন এত সহজ নয়। আমরা যদি ভুল করি তাহলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে। তখন কিন্তু পস্তাতে হবে।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপিরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের কাছে স্পষ্ট উদাহরণ রয়েছে, জনগণ যখন ক্ষিপ্ত হয়, তখন কীভাবে স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন যদি পেতেই হয় তাহলে কেন আমরা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবো না। সহকর্মীবৃন্দ দিন শেষে জনগণের কাছে আপনাকে যেতে হবে। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনার আমার কোনো স্থান নেই। নিজেকে যত বড় কিছুই মনে করি না কেন।

তারেক রহমান বলেন, এখনও সময় আছে, আসুন আমরা জনগণের পাশে থাকি। যারা এমন করছে বা করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, দল ক্ষতিগ্রস্ত হবে; আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

তারেক রহমান বলেন, জনগণ যেন বুঝে তারা যেভাবে চায় আমরা সেভাবেই আছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা তাদের পাশে রয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে এই হোক আমাদের শপথ।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান আরও বলেন, অন্য কেউ যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হোক বা আন্তর্জাতিক প্রেক্ষাপটের শত্রু হোক সেটা কি জাতির জন্য ভালো হবে? আপনাদের মাথায় এতটুকু সেন্স থাকতে হবে।
এখনো সময় আছে মানুষের পাশে দাঁড়ানোর, মানুষ যেভাবে চায় সেভাবে চলার। দিনশেষে রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিককর্মী হিসেবে মানুষের কাছে, ভোটারের কাছে আপনাকে যেতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিছু রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল ওয়ালাদের কিছু কাজের কারণে তাদের সাথে আমাদের নেতাকর্মীদের যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে। কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয়, যত সহজ আপনারা ভাবছেন। ভাবতে পারেন বিএনপির তো গ্রাম পর্যন্ত শাখা প্রশাখা রয়েছে; এত বড়াইয়ের কিছু নেই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, কবি সাংবাদিক আব্দুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.