সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ (২০২৪-২৫) শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এতে শেরপুরের নকলার মেয়ে সাদিয়া আহসান শ্রাবণী ৮০.৭৫ নম্বর পেয়ে ১০২০তম হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।
সাদিয়া আহসান শ্রাবণী শেরপুর জেলার নকলা উপজেলার টালকী গ্রামের মরহুম শওকত আলী মাষ্টারের বড় ছেলে আহসান হাবিব লিটন ও মোছা. নুরেছা বেগম দম্পতির বড় সন্তান। শ্রাবণীরা দুই ভাই-বোন। শ্রাবণী ও তাওহিদ আল আরাফাত। তার বাবা পেশায় একজন শিক্ষক।
শ্রাবণী নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ থেকে এইচএসসি পাস করে।
প্রসঙ্গত, শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের (২০২৪-২৫) শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এ পরীক্ষা হয়।
এ বছর আবেদন জমা পড়েছিল ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর একটি আসনের পরিবর্তে ২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি মেডিকেলের জন্য ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।








