“হৃদ্যতার টানে, স্কুলের পানে, এসো মিলি মেলবন্ধনে”– এই স্লোগানকে প্রতিপাদ্য করে শেরপুরের নকলায় নামাকৈয়াকুড়ী উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে।

নামাকৈয়াকুড়ী হাই স্কুল সার্কেল (অনলাইন ভিত্তিক প্লাটফর্ম)-এর উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় “নামাকৈয়াকুড়ী উচ্চ বিদ্যালয়” নকলা, শেরপুর-এর প্রাক্তন (২০০০-২০২৪) ছাত্র-ছাত্রী কর্তৃক আয়োজিতব্য মিলনমেলার মহোৎসব “রজতজয়ন্তী-২০২৫” অনুষ্ঠান আসন্ন ঈদ-উল-ফিতরের পরদিন উদযাপিত হবে।
অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে উদযাপনের লক্ষ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ৩১ (একত্রিশ) সদস্য বিশিষ্ট একটি উদযাপন (আহ্বায়ক) কমিটি গঠন করা হয়েছে।
অনলাইন ভোটিং ও সার্বিক বিবেচনায় সর্বসম্মতিক্রমে ও জ্যেষ্ঠতার ভিত্তিতে জাহিদুল ইসলাম সোহেল (২০০০) কে আহ্বায়ক এবং এসএমডি হাফিজ (২০০২) কে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানের সম্ভাব্য ব্যাপকতা বিবেচনায় ও সাবলীলভাবে সম্পন্নকরণের নিমিত্তে ইভেন্ট ভিত্তিক ৭/৯ (সাত/নয়) সদস্য বিশিষ্ট আরো ১০ (দশ) টি উপকমিটি করা হয়েছে।
উল্লেখ্য যে, নামাকৈয়াকুড়ী উচ্চ বিদ্যালয়, নকলা, শেরপুর-এর প্রতিষ্ঠাকাল হতে ২০২৪ খ্রি. পর্যন্ত যেকোনো শ্রেণিতে অধ্যয়নকারী সকল ছাত্র-ছাত্রী নিবন্ধন/অনুষ্ঠানে অংশগ্রহণের আওতায়ভুক্ত)।
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে (নামাকৈয়াকুড়ী উচ্চ বিদ্যালয়, নকলা, শেরপুর-এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য প্রযোজ্য) কিউআর কোড স্ক্যান করার জন্য বলা হয়েছে।















