সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করবে বিসিবি

সাকিব আল হাসান টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন মিরপুর থেকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্ট খেলতে দেশেই আসতে পারেননি তিনি।

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার আনুষ্ঠানিকভাবে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায়ও বলা হয়নি।

৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর তার আর দেশে ফেরা হয়নি। সবশেষ তিনি খেলেছিলেন ভারতের বিপক্ষে সিরিজে। এখন সাকিবের ক্যারিয়ার একরকম অনিশ্চয়তার মুখে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন কি না সেই ধোঁয়াশাও কাটেনি।

এ নিয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। ’

‘সাকিব এখনও তো অবসর নেয়নি। তেমন কোনো কিছু হয়নি সাকিবের। চেষ্টা না, এটা হলো গিয়ে সাকিব এখনও যদি অবসর নিয়ে নিতো..তাহলে বলতাম ও আর নাই। ওর যে ইস্যুগুলো আছে, মাঝেমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে সেটা কী করা যায়। ’

‘আমার সাহায্য করা কোনো ব্যাপার না। এটা আমি আগেও বলছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারি পর্যায় যদি কোনো নির্দেশনা আসে, ওর যে সমস্যাগুলো আছে; ওগুলো যদি ঠিক করতে পারে। তাহলেই কিন্তু আমার মনে হয় এটা একটা ব্যাপার সিদ্ধান্ত নিতে পারে। তারপর তার ফিটনেস, মানসিক অবস্থা, নির্বাচক কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে। ’

আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে হবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। দলের শক্তি বাড়াতে সাকিবকে তাই দরকারই হওয়ার কথা।

তাকে ঘিরে নির্বাচকদের আগ্রহ আছে কি না জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘চাহিদা থাকলেও তো কিছু করতে পারবে না। কারণ এটা তো একটা জাতীয় ইস্যু। এটা নির্বাচকরা চাইলে করা যায় না। ’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.