বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

সোনালী ব্যাংকের ২২০০ কর্মকর্তার পদোন্নতি

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের ২ হাজার ২০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। ব্যাংকটি সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি দিয়েছে।

জানা যায়, সোনালী ব্যাংকে সব মিলিয়ে প্রায় ১৮ হাজার কর্মকর্তা রয়েছেন। কিছুদিন আগে মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। তবে নিচের দিকে পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে ছিল। এ জন্য সরকার পরিবর্তনের পর নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা পদোন্নতির পাশাপাশি কিছু নিয়মিত পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেন।

এর ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) এসব পদে পদোন্নতি দেওয়া হয়। ফলে ব্যাংকটির প্রায় ১২ শতাংশ কর্মকর্তা একসঙ্গে পদোন্নতি পান।

পদোন্নতির বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বলেন, দীর্ঘদিন পদোন্নতিতে একটি জটলা ছিল। এ জন্য নিয়মের মধ্যে এই পদোন্নতি দেওয়া হয়েছে। এটি ব্যাংকের জন্য ভালো হবে। এতে ব্যাংকের কর্মকর্তারা কাজের প্রতি আরও উৎসাহী হবেন। ব্যাংকে কর্মকর্তাদের মধ্যে কর্মচাঞ্চল্য বাড়বে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.