বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

নয়নপুরে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নয়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হলো এক ভিন্নধর্মী ঐতিহাসিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

দিনভর বিভিন্ন ধরনের মজার মজার ক্রীড়া ইভেন্টের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা। নয়নপুর ও নয়নপুরের আসে পাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ প্রতিযোগী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

নয়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মনজুরুল ইসলামের সভাপতিত্বে, সংগঠনের কোষাধ্যক্ষ মো. জাহিদ হোসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব কামরুল ইসলাম মোল্লা, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিএনসি হোম টেক্সটাইল লিঃ এর পরিচালক জনাব ইমাম হোসেন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মো. সাফায়েত উল্লাহ, জনাব আরিফ হোসেন বাবুল, জনাব ফয়েজুল্লাহ হেলাল মিজি, জনাব নূরুল আমিন, জনাব আব্দুল মালেক, জনাব তাজুল ইসলাম, জনাব আব্দুল্লাহ আল ফারুক, জনাব সফিকুল ইসলাম বাবু, জনাব রফিক উল্লাহ, জনাব মুফতি মাসউদ আলম, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, জনাব নেছার আহমেদ, জনাব তাজুল ইসলাম পাটোয়ারী সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব কামরুল ইসলাম মোল্লা বলেন, ‘নয়নপুরের তরুণরা আজ যা করে দেখিয়েছে তা নিঃসন্দেহে নয়নপুরের ইতিহাসে বিরল। তাদের এই সমাজ নিয়ে ভালো কিছু করার যে প্রবল ইচ্ছা তা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সমসময় এই তরুণদের ভালো কাজে পাশে আছি,আমরা নয়নপুর এলাকায় সকলে দলমত নির্বিশেষে একসাথে মিলেমিশে থাকবো!’

অনুষ্ঠানের উদ্বোধক জনাব ইমাম হোসেন জুয়েল বলেন, আমি নয়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে গর্ববোধ করছি, আশা করবো সংগঠনের সদস্যদের শুরুতে যে উদ‍্যম ও উদ্দীপনা দেখেছি তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি সবসময় তোমাদের পাশে আছি ।

সভাপতির বক্তব্যে জনাব মনজুরুল ইসলাম বলেন, নয়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, কারো ব‍্যক্তিস্বার্থে এই সংগঠন কখনো ব‍্যবহৃত হবে না। এলাকায় অন‍্যান‍্য যে সংগঠনগুলো আছে আমি আশা করবো সবাই সবার জায়গা থেকে গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। আপনারা যারা আজকে উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামকে সফল করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

সকাল থেকে সন্ধ্যা চলা অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেল,পুরস্কারসামগ্রীর পাশাপাশি সার্টিফিকেট দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোক্তার হোসেন তারেক, হাবিবুর রহমান সোহাগ, রবিউল ইসলাম, জুয়েল, দেলোয়ার, মিরাজ, মুরাদ, হাসান, রিয়াদ, মহিন, ফারুক, মালেক, রুবেলসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী
আজ পবিত্র ঈদুল আজহা
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.