বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছে সনাতন সম্প্রদায়ের লোকজন।
আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের আন্দোলনে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে হেফাজতে নেওয়ার কথা জানায় ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।








