মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘ছাত্রদের সংঘর্ষে কেউ নিহত হয়নি’

তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কেউ নিহত হয়নি। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

ডিএমপির সূত্র জানায়, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের জেরে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লিখিত ঘটনায় দুজন নিহত হয়েছেন মর্মে অনেকেই অপপ্রচার চালাচ্ছেন, যা মোটেই সঠিক নয়। সংশ্লিষ্ট সবাইকে এরূপ অপপ্রচার থেকে বিরত থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এদিকে, সোমবার তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ী। ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এসময় মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙ্গচুর ও লুটপাট চালায় শিক্ষার্থীরা। সংঘর্ষে আহত হয়েছেন অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে ভুল চিকিৎসায় রোববার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ওই হাসপাতালে হামলা চালায় শিক্ষার্থীরা। পরে হাসপাতালের পাশে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজেও ভাঙচুর করে তারা।

এর জের ধরে সোমবার সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায়। কলেজে আগুন দেয়ার চেষ্টাও করে। এসময় ৩ কলেজের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ডেমরা-যাত্রাবাড়ী রূপ নেয় রণক্ষেত্রে। শুরু হয় দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া।

দিনভর চলা এই সংঘর্ষে আহত হয়েছে অনেক শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষের দাবি, কলেজটির ১০তলা ভবনের সব তলায় ভাঙচুর চালানো হয়েছে। লুটপাট করা হয়েছে কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে যাত্রাবাড়ি ও ডেমরা এলাকায়।

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.