অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন যাঁরা যুক্ত হলেন, তারা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ।
আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন তারা।
তিন জন নতুন উপদেষ্টার মধ্যে সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।
মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
অন্য আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওইদিনই ভারতে চলে যান তিনি। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্র্বতী সরকার গঠিত হয়। এরপর তাঁদের সঙ্গে নতুন আরও চার উপদেষ্টা শপথ নেন গত ১৭ আগস্ট। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২১। নতুন করে ৫ জন যুক্ত হলে এ সংখ্যা হবে ২৬।








