রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ নয়, সুপারিশমালা প্রণয়নে লিখিত প্রস্তাব চাইবে বলে জানিয়েছে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ।
আজ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন সংসদের মেয়াদ ৪ বছর, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এ বিষয়টি নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হবে। এসময় তিনি বলেন কোন রাজনৈতিক চাপের মধ্যে তার কমিশন নেই।
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং কমিশনের সদস্য মাহফুজ আলম বলেন কমিশনকে স্বাধীনতা দিতেই হবে এবং সংবিধান সংশোধন এই সরকারই করবে। তিনি বলেন আমরা অনির্বাচিত, কিন্তু আমরা জনগণকে প্রতিনিধিত্ব করি।








