ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে যাতে আর এই ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদত হোসেনকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়ে সেই প্রত্যাশা করছেন তারা।








