সরকার সাতটি বিভাগে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ু ক্যানসারের বিরুদ্ধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা কার্যক্রম শুরু করছেন।
আজ (২৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
এ লক্ষ্যে নকলা উপজেলার সকল কেন্দ্রে সকাল ১০ টা থেকে এইচপিভি টিকাদান কর্মসূচী শুরু হয়।
শেরপুর জেলার নকলা উপজেলায় ৬নং পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (এইচপিভি) টিকা কার্যক্রম শুরু হয় সকাল ১১ টায়। উপস্থিত ছিলেন কৈয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য সহকারী মো. হাবিবুর রহমান, ইয়াছমিন আক্তার (এফডাব্লিওএ), স্বেচ্ছাসেবী রূপালী আক্তার, এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন করা হয়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভার ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী এই টিকা নিতে পারবে। এই সাতটি বিভাগে ৬২ লাখ ১২ হাজার ৫৩২ জন কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্য হাতে নিয়েছে সরকার।
এর আগে গত বছর ঢাকা বিভাগের প্রায় ১৫ লাখ কিশোরীকে এ পর্যন্ত এইচপিভি টিকার একটি ডোজ দেওয়া হয়েছে।








