শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নারীদের স্বাধীনতার বিষয়ে যা বললেন জামায়াতের আমির

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের হিজাব পরা বাধ্যতামুলক করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কাউকে কোনো কিছুতে বাধ্য করা হবে না। পোশাক পছন্দের দায়িত্ব নাগরিকের। রাষ্ট্র তার সবদিক থেকে সুস্থ সংস্কৃতি বিকাশে সহায়তা করবে। কাউকে কোনোকিছুতে বাধ্য করা হবে না।

গতকার সোমবার (২১ অক্টোবর) একটি গণমাধ্যমের টকশোতে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমানকে আরও প্রশ্ন করা হয়, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কেমন থাকবেন? জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ পাকিস্তান নাকি আফগানিস্তান হবে এমন প্রশ্ন প্রচলিত আছে।

জবাবে জামায়াত আমির বলেন, জামায়াত সরকারে গেলে বাংলাদেশ পাকিস্তান হবে না, আফগানিস্তানও হবে না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। জমায়াত ইসলামী বিশ্বাস করে, নারী-পুরুষের সম্মিলনে একটা সমাজ গড়ে ওঠে। সমাজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যায়। নারীকে বাদ দিয়ে সমাজ নয়,পুরুষকে বাদ দিয়ে সমাজ নয়। যার যার অবস্থানে আল্লাহর দেয়া মেধা, যোগ্যতা, দক্ষতানুযায়ী পরিবার ও জাতি গঠনে ভূমিকা রাখবে। এটি তাদের ন্যায্য অধিকার। এদিক থেকে বিবেচনা করলে আফগানিস্তানে কি হচ্ছে দেখছি না। শুধু মিডিয়ার মাধ্যমে কিছু খণ্ড চিত্র সামনে আসে। যেটুকু আসে তাই নিয়ে ধারণা।

তিনি আরও বলেন, আমরা যে আদর্শটা লালন করি, এটা পাকিস্তান কিংবা আফগানিস্তান না। এটি হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রব্যবস্থা, দেড় হাজার বছর আগে মদিনায় যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ছিলো। সেখানে গুরুত্বপূর্ণ জায়গায় নারীদের স্থান দেয়া হতো। আমরাও তেমনভাবে নারীদের স্থান দিতে চাই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.