বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

হঠাৎ বাত ব্যথা তীব্র হলে করণীয় সমূহ

বাত ব্যথায় অনেকেই নাজেহাল। কেউ কেউ বিভিন্ন টোটকা ও ঘরোয়া চিকিৎসা করে থাকেন ব্যথা থেকে মুক্তি পেতে। দেখা যায় সাময়িক স্বস্তি মিললেও কিছুক্ষণ পর ফের তীব্র হয়ে উঠে ব্যথা। এ অবস্থায় দীর্ঘসময় ব্যথা থেকে মুক্তির উপায় খুঁজে থাকেন সবাই।

কেউ কেউ তো ব্যথায় ভেঙেই পড়েন। হঠাৎ হাঁটু-কোমরও কখনো কখনো বাত ব্যথায় তীব্র হয়ে উঠে। এ অবস্থায় বাত ব্যথা থেকে রক্ষায় ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন চিকিৎসক রুদ্রজিৎ পাল। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।

সিঁড়ি দিয়ে বেশি না উঠা: ডা. রুদ্রজিৎ পাল বলেন, আর্থ্রাইটিস রোগীরা সিঁড়ি দিয়ে বারবার উঠা-নামা করলে হাঁটু ও কোমরের ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে। এ জন্য যতটা সম্ভব সিঁড়ি উঠা-নামার কাজ এড়িয়ে চলতে হবে। তা না হলে ব্যথা-যন্ত্রণা বৃদ্ধির সম্ভাবনা থাকবে।

বেশি হাঁটা যাবে না: বাতের ভুক্তভোগীদের বেশি হাঁটাও নিষেধ। কারণ, বেশি হাঁটলে এর ব্যথা দীর্ঘসময়ের জন্য হতে পারে। এ জন্য যতটা সম্ভব অল্প পরিমাণ হাঁটার চেষ্টা করতে হবে। সম্ভব হলে যাতায়াতের জন্য গাড়ি ব্যবহার করা ভালো।

দীর্ঘসময় দাঁড়িয়ে না থাকা: কোনো কারণে কোথাও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যাবে না। উৎসব-অনুষ্ঠানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলে ব্যথা তীব্র হওয়ার ঝুঁকি থাকে। এ জন্য টানা দীর্ঘসময় দাঁড়িয়ে থাকা ঠিক নয়। আবার টানা দীর্ঘসময় বসেও থাকা যাবে না। তাতেও সমস্যা তীব্র হতে পারে। বরং কিছুসময় পরপর ‍উঠা-বসা করুন।

প্যারাসিটামলের বিকল্প নেই: কোনো উৎসব-অনুষ্ঠানে যাওয়ার সময় প্যারাসিটামল সঙ্গে রাখুন। ব্যথা তীব্র হলে একটা খেয়ে নিতে পারেন। এতে কিছু সময়ের জন্য পরিত্রাণ পাবেন। তবে প্যারাসিটামল ছাড়াও বাতের অন্যান্য ওষুধ রয়েছে। সেসব খেয়েও বাসা-বাড়ি থেকে বের হতে পারেন। তাতে উপকার মিলবে। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া যখন-তখন বা একের বেশি প্যারাসিটামল খাওয়া যাবে না।

বরফ সেঁক নেয়া: কোনো অনুষ্ঠানে গিয়ে হঠাৎ হাঁটাহাঁটির ফলে বাতের ব্যথা হলে বরফের সেঁক নিতে পারেন। এতে ব্যথা কিছুটা কমবে। এরপরও যদি সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের দেয়া ওষুধ নিয়মমত সেবন করুন। তাতেই সুফল পাবেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.