দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
আসরের নামাজের পর চট্টগ্রামের পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পটিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৬ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।








