প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে অস্ট্রেলিয়া। পরে ২ উইকেট হারিয়ে ১৭.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে আনিকা বশ ৮টি চার ও একটি ছয়ে ৪৮ বলে অপরাজিত ৭৪ রান করেন। হয়েছেন ম্যাচসেরাও।
এর আগে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আট আসরের ছয়বারই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয়বারের মতো মেয়েদের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা








