রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচা বাজার কমিটির সভাপতি আবুল হোসেন এবং তার ভাই মাহবুবকে গুলি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে বাজার কমিটির অফিসের মধ্যে তাদের গুলি করে করা হয়। পরে তাদের উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাতে মোটরসাইকেলযোগে ৩-৪ জনের একটি দল বাজার কমিটির অফিসের ঢুকে আবুল হোসেনের সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি করে। এতে একজনের পায়ে এবং আরেকজনের পিঠে গুলি লাগে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা।
পুলিশের ধারণা, বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এমনটি হতে পারে। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে।








