বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২, ২ শাবান ১৪৪৭, শীতকাল

শামা ওবায়েদ’র পূজামণ্ডপ পরিদর্শন

ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ।

নগরকান্দা উপজেলা ও সালথা থানার মা-মাটির নেতা, দক্ষিণবঙ্গের অহংকার, রাজপথের অগ্নিকন্যা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, তারুণ্যের প্রতীক তারেক রহমানের অত্যন্ত আপনজন, নগরকান্দা উপজেলা ও সালথার জনগণের রাজনৈতিক অভিভাবক, আগামী দিনের সালথা ও নগরকান্দা উপজেলার প্রিয় মানুষ হিসাবে চিহ্নিত, জনাব শামা ওবায়েদ রিঙ্কু নগরকান্দা ও সালথা উপজেলার শারদীয় দুর্গাপূজার প্রত্যেকটা মন্ডপ পরিদর্শন করেন।

তার সফরসঙ্গী হিসেবে উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জনাব মো. সাইফুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক নগরকান্দা উপজেলা বিএনপি ; জনাব মো. আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখা ; জনাব মো. শওকত আলী শরীফ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা থানার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ; জনাব মো. তৈবুর রহমান মাসুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা। জনাব মো. বাবু, সাবেক সভাপতি, নগরকান্দা উপজেলা ছাত্রদল ও নগরকান্দা থানার যুবনেতা। জনাব মো. মাসুদুর রহমান মাসুদ, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নগরকান্দা উপজেলা শাখা ; জনাব মো. শাহাদাৎ হোসেন, সভাপতি, পুরাপাড়া ইউনিয়ন যুবদল ও প্যানেল চেয়ারম্যান, পুরাপাড়া ইউনিয়ন পরিষদ।

এছাড়াও বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

জনাব শামা ওবায়েদ প্রত্যেকটি পূজা মন্ডপ পরিদর্শন শেষে পথসভার মধ্য দিয়ে সকল নেতাকর্মীকে শান্ত থেকে দলের জন্য কাজ করার নির্দেশ দেন। এবং আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীকে আহ্বান জানান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.