বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

শান্তিতে নোবেল জয়ী নিহনকে ড. ইউনূসের অভিনন্দন

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া জাপানের প্রতিষ্ঠান নিহন হিদানকায়োকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ফেরিফায়েড পেজ চিফ অ্যাডভাইজার জিওবিতে এক পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানান।

এতে ড. ইউনূস বলেন, ‘২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য নিহন হিদানকায়োকে অভিনন্দন। পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি এই প্রতিষ্ঠানের অটল প্রতিশ্রুতি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা যেন কখনোই ভোলা যায় না তা নিশ্চিত করার জন্য কার্যক্রম ও অক্লান্ত প্রচেষ্টা নিরাপদ বিশ্বের জন্য আমাদের অনুসন্ধানে গভীরভাবে প্রতিধ্বনি হয়। সাহস ও উৎসর্গের জন্য ধন্যবাদ। আবারও উষ্ণ অভিনন্দন।’

উল্লেখ্য যে, এর আগে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককেও এই পুরস্কার দেওয়া হয়।

আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এ বছর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার সময় বলা হয়, বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য কাজ করছে জাপানের প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.