সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রাজধানীতে মহাসবামেশ করবে জামায়াত

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনৈতিক, সামাজিক, এবং কূটনৈতিক তৎপরতায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে প্রায় দেড় দশকের বেশি সময় ধরে রাজনৈতিক কোণঠাসা অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিজেদের অবস্থান শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলেছে দলটি। ইতোমধ্যে সারাদেশে দলকে মজবুত করতে বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করছে তারা।

এরই অংশ হিসেবে রাজধানীতে মহাসবামেশের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। ধারণা করা হচ্ছে, আগামী ২৮ অক্টোবর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা হতে পারে। শেখ হাসিনার সরকারের পতনের পর দলীয় ব্যানারে রাজধানীতে এটিই হবে জামায়াতের প্রথম সমাবেশ।

গত ৯ অক্টোবর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সমন্বয়ক আব্দুস সাত্তার সুমন গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ঢাকায় একটি মহাসমাবেশ করবেন। তিনি বলেন, সমাবেশের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি নিয়ে আমাদের আলোচনা চলছে।

তিনি জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা এবং লগি-বৈঠা দিয়ে নৃসংশভাবে মানুষ হত্যার প্রতিবাদে এই সমাবেশটি হতে পারে।

এছাড়া জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে বলেন, আমরা পরিকল্পিতভাবে কর্মকাণ্ড করছি। মিছিল, সভা-সমাবেশ, সংগঠন সম্প্রসারণ, আমাদের জনশক্তির মানোন্নয়ন, দেশ গড়ার জন্য জনগণকে সচেতন করে একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে সাহায্য করা—এগুলোই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.