মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩, ১৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সারের হয়ে অভিষেকেই দ্যুতি ছড়ালেন সাকিব

ইংলিশ ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাব সারের হয়ে অভিষেকেই দ্যুতি ছড়ালেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সামারসেটের বিপক্ষে নিজের অভিষেক রাঙান ৪ উইকেট নিয়ে। সাকিবের স্পিন বিষে সামারসেট প্রথম ইনিংসে ৩১৭ রানে গুটিয়ে গেছে। ৪ উইকেট নিয়ে সাকিব সারের হয়ে সেরা বোলিং করেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বরে) টনটনে সারেতে খেলা ক্যারিবীয় পেসার কেমার রোচ এদিন সকালে সাকিবকে দলের অভিষেক ক্যাপ পরিয়ে দেন। ইনিংসের শুরু থেকে সাকিবকে টানা বল করিয়ে যান অধিনায়ক ররি বার্নস। সাকিব আল হাসান অবশ্য নিজের ২২তম ওভারে এসে পান উইকেটের দেখা। সামারসেটের ব্যাটার টম অ্যাবেলকে প্যাভিলিয়নে ফেরান বোল্ড করে। সাকিবের আর্মার ডেলিভারির শিকার অ্যাবেল ১ রানের জন্য মিস করেন ফিফটি। উইকেট মেডেন করা সাকিব পরের ওভার করতে এসেও মেডেন দিয়ে যান। চাপে রাখেন সমারসেটের ব্যাটারদের।

প্রথম দিনের চা বিরতির আগেই সাকিব একাই করেন ২৮ ওভার। এরপর সাকিব নিজের ৩১তম ওভারে করেন জোড়া শিকার। ওভারের প্রথম ডেলিভারিতেই বোল্ড করেন ক্যাসি আলড্রিজকে। পঞ্চম বলে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হন জেমি ওভারটন। দিনের খেলার শেষ ওভারে ফের সাকিবের হাতে বল। সমারসেটকে অলআউট করতে দরকার কেবল ১ উইকেটের। ওভারের পঞ্চম ডেলিভারিতে সাকিব লেগ বিফোরের ফাঁদে ফেলেন ব্রেট রান্ডেলকে। আর তাতেই ৩১৭ রানে শেষ সমারসেটের প্রথম ইনিংস।

সাকিবের দুর্দান্ত বোলিংয়ের দিনে অবশ্য সেঞ্চুরি পেয়েছেন টম ব্যান্টন। সমারসেটের ব্যাটারদের মধ্যে বড় রানের ইনিংস খেলেন কেবল তিনিই। ১৩২ রান করে ব্যান্টন আউট হলে দ্রুতই আরও ৪ উইকেট হারিয়ে বসে সমারসেট। সাকিবের ৪ উইকেট শিকারের দিনে পেসার ড্যানিয়েল ওরালের উইকেট ৩।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে: মোদি
হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
‘এটা লুট-লুট-লুট’, বিস্ফোরক মন্তব্য মমতার
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা: মির্জা ফখরুল
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
সব কার্ড আমার কাছে, এক্সে ট্রাম্পের বার্তা
হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.