মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩, ১৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৬৪৪ জন

ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিহত হয়েছে ৬৪৪ জন। এসময়ে আহত হয়েছে ১৯ হাজার ৫৫৩ জন।

আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস শাখা আন্দোলনে আহত ও নিহতদের এই তালিকা তৈরি করছে। সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে তথ্য নিয়ে করা এ তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

প্রতিবেদন তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ৪৬১ জনকে হাসপাতালে আনা হয়েছে মৃত অবস্থায়। বাকি ১৮৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এই আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি করতে গত ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবির এই কমিটির প্রধান।

এই কমিটির তত্ত্বাবধানে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা তালিকাটি তৈরি করে। কমিটি বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেয়।

সোমবার প্রতিবেদনের বরাত দিয়ে মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, আহতদের মধ্যে ১৬ হাজার ৫৫৯ বেশি মানুষ সারা দেশে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। ২ হাজার ৯৯৪ জন চিকিৎসা নিয়েছেন বেসরকারি হাসপাতালে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে: মোদি
হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
‘এটা লুট-লুট-লুট’, বিস্ফোরক মন্তব্য মমতার
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা: মির্জা ফখরুল
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
সব কার্ড আমার কাছে, এক্সে ট্রাম্পের বার্তা
হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.