অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে এজন্য সময়ের প্রয়োজন হবে।
আজ সোমবার (৯ই সেপ্টেম্বর) সচিবালয়ে জাতিসংঘের ইউনাইটেড ন্যাশন ডেভলপমেন্টের প্রোগ্রাম (ইউএনডিপি) সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
অথ উপদেষ্টা বলেন, বাজার ব্যবস্থায় চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। বাজার স্থিতিশীল করতে সরবরাহ ও আমদানি নিশ্চিত করা হবে। ভোক্তাদের উপর যেন চাপ না পড়ে সেদিকে দৃষ্টি রাখা হবে।
তিনি বলেন, ইউএনডিপির সাথে চলমান প্রকল্প অব্যাহত রাখা ও নতুন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। পুনর্গঠনে কারিগরি সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে তারা।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতি হঠাৎ কমবে না। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।








