মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩, ১৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পর্নোগ্রাফির অভিযোগ নায়িকার বিরুদ্ধে

নিজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ‘মনগড়া কনটেন্ট’ ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা।

সম্প্রতি কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদশ প্রকাশ হয়। যেখানে দাবি করা হয়, সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি।

এছাড়াও শিরিন শিলার বিলাসী জীবন যাপন, তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি দাবি করা হয়, অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত এই অভিনেত্রী।

বিষয়গুলো নিয়ে চরমভাবে ক্ষেপেছেন শিরিন শিলা। প্রথমদিকে এসবে নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি। সম্প্রতি ফেসবুকে এক ভিডিওবার্তায় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

যেখানে শিরিন শিলা বলেন, ‘প্রায় ৬-৭ বছর আগে ক্যাসিনোকাণ্ডে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল। সেটাই আপনারা এখন আবারও টেনে আনছেন। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুবলীগ নেতার সঙ্গে আমার সখ্যতা রয়েছে। তাদের সঙ্গে আমি বিদেশ সফরে গিয়েছি। যে কারণে সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছি।’

তাদেরকে মিথ্যা প্রমাণ করে এই অভিনেত্রী বলেন, ‘দেখুন, আমি তো আমার বাসাতেই রয়েছি। গা ঢাকা দিব কেন? আর যাদের কথা বলা হচ্ছে, আমার জানামতে, তারা এখনো জেলে। তাদের আমেরিকার ভিসা নেই। আমি বাইরে গেলে আমেরিকাতেই যাই। গত ৬-৭ বছর আগে আমি কখনোই দুবাই কিংবা অন্য দেশে যাইনি। শুধুমাত্র আমেরিকা ছাড়া। সেখানে তাদের সঙ্গে বিদেশ সফরের প্রশ্নই আসে না।’

প্রশ্ন ছুঁড়ে শিরিন শিলা বলেন, ‘আর একটা কথা, আমি নাকি পর্নোগ্রাফির সঙ্গে জড়িত। আমি যদি এসবের সঙ্গে জড়িত থাকি তাহলে কীভাবে একজন অভিনেত্রী হলাম। আমি তো সানি লিওন না। আমি তো অভিনয় করি। আমার যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও বা লিংক থাকে, তাহলে আজও কেনো সেটা প্রকাশ পায়নি?’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে। কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহব্যবসায়ী বলা হচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ গুজব। আমি জানিনা কারা আমাকে নিয়ে এসব নিউজ করছে, তবে যারাই করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনুনাগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে শিরিন শিলা জানান, মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলিয়ে ১৮টি ইউআরএলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেনে তিনি। পাশাপাশি মামলার প্রস্তুতিও নিচ্ছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগরসহ আরও অনেকে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে: মোদি
হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
‘এটা লুট-লুট-লুট’, বিস্ফোরক মন্তব্য মমতার
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা: মির্জা ফখরুল
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
সব কার্ড আমার কাছে, এক্সে ট্রাম্পের বার্তা
হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.