ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় সাধারণ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাগলদি গ্রাম নিবাসী মো. বিল্লাল মোল্লা বাদী হয়ে বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের করেন।
আসামি সবাই শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু’র খুব ঘনিষ্ঠ ব্যক্তি এবং প্রত্যেকেই গুরুত্বপূর্ণ পদে আছেন ।
এই মামলায় প্রায় ৩০ জনকে আসামি করা হয়। গতকাল বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে ফরিদপুর ম্যাজিস্ট্রেট কোটে হাজিরা দিয়ে সকলেরই জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।








