পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে অর্থনৈতিক সহায়তা চাইবে বাংলাদেশ। তার এই সফরের সময় সেন্ট মার্টিন, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।
এসময় তিনি বলেন ভারতের ভিসা চালুর বিষয় তাদের উপর নির্ভর করে। এতে ভারতের অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে। রোহিঙ্গা অনুপ্রবেশ সম্পর্কে বলেন ৮ হাজার রোহিঙ্গা ডুকে পড়েছে। নতুন করে আর কোন রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়া হবে না।
এসময় তিনি আরও জানান প্রধান উপদেষ্টার ওপর সম্মান রেখে বিক্ষোভ করার দায়ে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন সংযুক্ত আরব আমিরাত। অন্য দেশে সাজা প্রাপ্তদেরও মুক্ত করার ব্যাপারে কাজ চলছে।








