মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩, ১৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শহীদ আব্দুল আজিজের স্ত্রীর দেনমোহর পরিশোধ করলো নকলা উপজেলা জামায়াত

সদ্য ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদ আব্দুল আজিজের স্ত্রীর দেনমোহর পরিশোধ করলো নকলা উপজেলা জামায়াত।

আজ ২ সেপ্টেম্বর ২০২৪ (সোমবার), সকাল ৯ ঘটিকায় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া আব্দুল আজিজের নিজ বাড়ি নারায়ণখোলায় মহতী এই অনুষ্ঠানের আয়োজন করে নকলা উপজেলা জামায়াত।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা জামায়াতের আমির জনাব মো. গোলাম সারোয়ার।

৮নং চর অষ্টধর ইউনিয়নের সভাপতি মো. আতিক আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়খোলা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ইমরান হোসেন সবুজ, বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান মতিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন– “শহীদ আব্দুল আজিজ আমাদের জাতীয় সম্পদে পরিণত হয়েছে। উনার কাছে এ জাতি অনেক ঋণী হয়ে আছে। আমরা বেঁচে থাকতে শহীদ ফ্যামিলি আর্থিক ঋণের মধ্যে থাকবেন? মজলুম ও দায়িত্বশীলদের সংগঠন হিসাবে জামায়াতে ইসলামী চুপ করে বসে থাকতে পারেনা।”

তিনি আরও বলেন– “শহীদের স্বপ্ন ছিল খুব কম সময়ের মধ্যেই স্ত্রীকে ঘরে নিয়ে আসবেন। ভাগ্যের পরিহাস এই জুলুমবাজ জালিমেরা তার এই স্বপ্ন পূরণ হতে দেয়নি। এই কিশোরীরও স্বপ্ন ছিল লাল শাড়ি পড়ে স্বামীর বাড়ি যাবে তা হয়ে উঠল না। যেহেতু শহীদ আব্দুল আজিজ ভাই ছিলেন একজন ধার্মিক মানুষ। তাঁর স্বপ্ন ছিল দেনমোহর পরিশোধ করেই স্ত্রীকে ঘরে তুলে নিয়ে আনবেন। মজলুম সাংগঠনিক হিসেবে শহীদের স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে এক লাখ টাকা দেনমোহর পরিশোধ ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ।

এই পরিবারের প্রয়োজনে জামায়াতে ইসলামীর সহযোগিতা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে: মোদি
হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
‘এটা লুট-লুট-লুট’, বিস্ফোরক মন্তব্য মমতার
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা: মির্জা ফখরুল
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
সব কার্ড আমার কাছে, এক্সে ট্রাম্পের বার্তা
হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.