বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩, ২৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রংপুরে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী- অভিবাবক

বৃষ্টিতে কাকভেজা হয়ে রংপুরে আবু সাঈদসহ নিহত সকল হত্যার সুষ্ঠু বিচার এবং ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও দ্রোহযাত্রা করছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা। তাদের মধ্যে নারী শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। সকাল ১১টায় শুরু হওয়া দ্রোহযাত্রা চলছে এখনও।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার আগেই বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন নিরাপত্তা চৌকিতে তল্লাশির মুখোমুখি হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে জড়ো হন। সেখানে সড়কের একপাশ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে যোগ দিয়েছেন অভিভাবকরাও। শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরলো কেন’, ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’ এমন নানা শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থী-অভিভাবকরা। সাদা কাগজে লাল কালিতে বিভিন্ন শ্লোগান বাংলা ও ইংরেজিতে লিখে প্ল্যাকার্ড প্রদর্শন করছেন তারা।

সেখান থেকে তারা বিক্ষোভ করে দ্রোহযাত্রা নিয়ে দুপুর ১২টার দিকে রওনা দেন। মিছিল নিয়ে তারা কাচারী বাজার, পায়রা চত্বর, নগর ভবন, টাউন হলের সামনে, ডিসির মোড় বঙ্গবন্ধুর চত্বর, লালকুঠি, সিও বাজার, ধাপ মেডিকেল মোড়, আটতলা মসজিদ মোড় হয়ে কয়েক কিলোমিটার হেঁটে এখন নগরীতে প্রবেশ করেছে বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে অংশ নেয়া অভিভাবক মাসুদার রহমান জানান, তার মেয়ে রংপুর সরকারি সিটি কলেজে পড়ে। ছাত্রছাত্রীদের সমর্থনেই তিনি বিক্ষোভে যোগ দিয়েছেন। সরকারকে শিক্ষার্থীদের মনের কথা বুঝতে হবে। ছাত্র-ছাত্রী জনগণ কী চাচ্ছে সেটি উপলব্ধি করতে হবে। এতগুলো ছেলেমেয়ে মারা গেল, এটি মানা যায় না। এটার সুরাহা হওয়া দরকার। তিনি সকল হত্যার বিচার দাবি করেন।

দ্রোহযাত্রায় যোগ দিয়েছেন একাধিক আইনজীবীও। এতে অংশ নেয়া আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট বলেন, পৃথিবীর ইতিহাসে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। এটি গণহত্যা। যেভাবে শিশুসহ শিক্ষার্থী জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, সেটি মানবতাবিরোধী অপরাধ। শিশুদেরও গ্রেফতার করা হচ্ছে। এটি দেশের সামান্য বিবেকমানও মেনে নেবে না। আমি শিক্ষার্থীদের সাথে আছি। তাদের জন্য আইনি লড়াই ছাড়াও মাঠে থাকবো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.