রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা দেলোয়ারা বেগম ও তার ছেলে ইদা মিয়া এবং প্রতিবেশী ইবলুল মিয়া।
স্থানীয়রা জানান, সকালে দেলোয়ারা নামে এক নারী কচুশাক তুলতে গিয়ে সেপটিক ট্যাংক ভেঙে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা ও প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে।








